সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী শিক্ষা বোর্ডে বিজয় দিবস উদযাপিত


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ১৬ ডিসেম্বর-২৫ ‘মহান বিজয় দিবস' উদযাপন করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে অবস্থিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান'র সভাপতিত্বেআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রকপ্রফেসর আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো: মাহবুব হাসান, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোহা. দুরুল হোদা ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী।সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান।

এরপর বক্তব্য রাখেন সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সম্পাদক গোলাম নবী ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম।্ বক্তব্যে তিনি বলেন- “এই দিনটি আমাদের জন্য গর্বের, গৌরবের, আনন্দের ও প্রাপ্তির। তিনি দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করে অর্জিত বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের স্ব স্ব কর্মস্থলে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।”আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে উঠে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…