রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

পাভেল ইসলাম, রাজশাহী

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া রাজশাহী মহানগর কমিটির আয়োজনে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে ছিলেন আরিফুল ইসলাম রতন। অনুষ্ঠানের প্রথমার্ধে ফারিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও বিগত মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিজান,এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর,এরিয়া ম্যানেজার নাসির,এরিয়া ম্যানেজার মোস্তফা,এরিয়া ম্যানেজার সুলতান,ফারিয়ার উপদেস্টা আরিফুল ইসলাম মাসুম,ফারিয়ার প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীর,সাবেক সভাপতি শামসসহ ফারিয়ার নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করে।

পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজক আরিফুল ইসলাম রতনের নেতৃত্বে নির্বাচন কমিটির সদস্য এরিয়া ম্যানেজার মিজানুর রহমান সহ নির্বাচন কমিটির তত্বাবধানে ফারিয়া রাজশাহী মহানগরের সকল সদস্যদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে সভাপতি হিসেবে মো: সামস উদ্দীন আহম্মেদ নয়ন,সাধারন সম্পাদক হিসেবে মাসুদ আলম নয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা জয়লাভ করে।

ভোট গননা পরিচালনা করেন ফারিয়ার সাবেক উপদেষ্টা হুমায়ুন কবীর। মধ্যাহ্ন ভোজের পরে ফারিয়ার সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরন, বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়। সম্মেলনে ফারিয়ার প্রায় সাতশ সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেন রাজশাহী মহানগর কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য ফারিয়া সারা বাংলাদেশের ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ২০১৫ সালে গঠন করা হয়। ক্যাপশন- নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে সম্মেলনের সভাপতি আরিফুল ইসলাম রতন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…