রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাহ্ মখদুম কলেজের শিক্ষক জীবন ঘোষের পি-এইচ.ডি ডিগ্রী অর্জন


শাহিনুর রহমান সোনা,রাজশাহী

শাহ্ মখদুম কলেজ, রাজশাহী’র শিক্ষক জীবন কুমার ঘোষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পি-এইচ.ডি) ডিগ্রী অর্জন করেছেন।

তাঁর গবেষণা কর্মের ওপর রচিত এবং পি-এইচ.ডি ডিগ্রীর জন্য দাখিলকৃত অভিসন্দর্ভ পরীক্ষক বোর্ডের রিপোর্ট ৩১ জানুয়ারি-২৪ অনুষ্ঠিত ২৬২ তম শিক্ষা পরিষদ সভার বিবেচনা ও সুপারিশক্রমে ১৩ ফেব্রুয়ারি-২৪ অনুষ্ঠিত ৫২৯ তম সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পি-এইচ.ডি ডিগ্রী অনুমোদিত হয়।

তাঁর গবেষণার শিরোনাম ছিল "HEAVY METAL CONTAMINATION IN FEED BASED AQUACULTURE: SAFE FISH PRODUCTION ISSUES" তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমানের তত্ত্বাবধানে তাঁর গবেষণা কর্ম পরিচালিত করেন।

উল্লেখ্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগ থেকে ২০০৭ সালে বি.এস.সি ইন ফিশারীজ ও ২০০৯ সালে এম.এস ইন ফিশারীজ ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহীর কাজীহাটায় জন্মগ্রহন করেন এবং রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০০০ সালে এস. এস. সি. ও নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী থেকে ২০০২ সালে এইচ. এস. সি পাস করেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ/ শ্রেণিতে উত্তীর্ণ হন। এ পর্যন্ত দেশ বিদেশের স্বনামধন্য বিভিন্ন জার্নালে তাঁর লেখা ৫টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

২০১১ সাল থেকে আজ পর্যন্ত তিনি রাজশাহী শাহ্ মখদুম কলেজে প্রভাষক হিসাবে নিয়োজিত আছেন এবং কৃষিশিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…