রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে : পুলিশ কমিশনার


পাভেল ইসলাম, রাজশাহী

 আসন্ন রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে মহানগরীস্থ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার।

রোববার বিকাল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। 

পুলিশ কমিশনার বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। প্রতি বছর রমজান এলেই মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে আতঙ্কে থাকে। এছাড়া ভেজাল ও নিম্নমানের পণ্য নিয়েও আতঙ্কে থাকে। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে। যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রি করে তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট সম্পর্কে কিংবা যে কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,রমজানে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেজন্য আরএমপি তৎপর থাকবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন,কোনো অবস্থাতেই ভেজাল পণ্য তৈরি বা বাজারজাত করা যাবে না। কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি-সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…