রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে র‍্যাবের জালে ৩৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ছবি: রাজশাহী মহানগরীতে ৩৯ কেজি গাঁজা উদ্ধার

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী মহানগরীতে ৩৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃতর নাম আব্দুর রশিদ (৫০)।

সে দামকুড়া থানাধীন জোতরাবন এলাকার রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার নিজ বাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানামাত্রই তার বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে একজনকে আটক করা হলেও অপর একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে,তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে।

পরে তার দেয়া তথ্যে উক্ত গাঁজা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামী তারা পরস্পর বাবা-ছেলে।

দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…