রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি

ছবি: শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

আগস্ট মানেই শোকের মাস, আগস্ট মানেই বেদনার মাস। বাঙালির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা শোকাবহ মাস। এই মাসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  

১লা আগস্ট-২৪ রোববার। শোকের মাসের প্রথম দিন। দিনের শুরুতেই রাজশাহী শিক্ষাবোর্ডের  চেয়ারম্যান সকলস্তরের কর্মকর্তা, কমর্চারীদেরকে কালোব্যাচ পরিয়ে কর্মদিবস শুরু করেন।

এরপর চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব মো. হুমায়ূন কবীরের নেতৃত্বে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষা বোর্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের ফলদ ও ঔষধী বৃক্ষরোপণ করা হয়।

 এসময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.আরিফুল ইসলাম, উপ পরিচালক  মো. নূরুল ইসলাম খাঁন, সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম,  উপ পরীক্ষা নিয়ন্ত্রক  মুঞ্জুর রহমান খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

ম্যাসবাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৫ আগস্টে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অগ্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী,  ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন সহ আরো অন্যান্য কর্মসূচি।  

উপরোক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্য ইতোমধ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…