রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীর মোহনপুরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত


রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের পালশা গ্রামে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

আহত হয়েছেন নিহতের বড়ভাই বিএনপি কর্মী বুলবুল হোসেন। আহত বুলবুল ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার  বিকেলে ধুরইল ইউনিয়নের পালশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী এক্সসার আলী (৩৫) নামে একজনকে আটক করে। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলী একাই হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাদ্দাম হোসেন ও তার বড়ভাই বুলবুল হোসেনকে জখম করে। জানা গেছে, সংঘর্ষের পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করে। আর বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির এক সমর্থক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের সম্পৃক্ত থাকায় পুলিশ আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করে। নিহত বিএনপি কর্মীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ২৬/সেপ্টেম্বর ২০২৪

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…