রবিবার, ৭ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

মনোনয়নপত্র জমা দিলেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

গোদাগাড়ী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমাজচিন্তক ও রাজনীতিবিদ ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে যা বললেন মুহসেনী

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. মুহসেনী বলেন—“আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমি আনন্দিত। জনগণের ভোটে নির্বাচিত হলে গোদাগাড়ী-তানোর অঞ্চলকে অন্যায়, অবিচার, পেশীশক্তির দাপট, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও দখলদারিত্বের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে।”

তিনি আরও বলেন—জুলুম-নির্যাতনমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক সুবিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। আইনের শাসন নিশ্চিত করতে তানোর ও গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে শক্তিশালী সামাজিক সংগঠন।”

অর্থনীতি ও কর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা : ড. মুহসেনী জানান, আঞ্চলিক উৎপাদন ও প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষভাবে—কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন, স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান, শতভাগ দারিদ্রমুক্ত গোদাগাড়ী-তানোর গড়ার অঙ্গীকার“এককথায় রাজশাহী-১ আসনকে একটি অনন্য, সমৃদ্ধশালী ও কর্মসংস্থাননির্ভর অঞ্চলে রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।”

তিনি এবি পার্টির অঙ্গীকার তুলে ধরে বলেন—
“রাষ্ট্র হবে জনতার। আসুন বদলে যাই, বদলে দিই।”

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…