বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি ও হেনস্তা

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুল ওয়াহাব ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে সাংবাদিকের বসতবাড়িতে গিয়ে বিবাদী কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির ঘটনায় আজ রোববার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল ওয়াহাব গত ১৭ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক পেজে মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক পোস্ট করেন। এর জের ধরে গত ১৮ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে তানিয়া (৩৫) নামক এক নারী সাংবাদিকের বাড়িতে চড়াও হন। বিবাদী তানিয়া এ সময় সাংবাদিকের স্ত্রী মোসা: সোনিয়া খাতুনকে উদ্দেশ্য করে চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন এবং তার স্বামীকে মাদকবিরোধী সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অন্যথায় সাংবাদিকের পা ভেঙে দেওয়া এবং তাদের বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি প্রদান করেন তিনি। এমনকি এ সময় বাধা দিতে গেলে সাংবাদিকের বৃদ্ধ মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।


ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে সাংবাদিক আব্দুল ওয়াহাব ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুল ওয়াহাব জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…