বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মেরামতের সময় বাসে আগুন, একজন আহত

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় মেরামতের সময় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনায় একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তুহিন পরিবহন নামের বাসটির ভেতরের অংশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বাসের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একজন ওয়েল্ডিং মিস্ত্রিও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডটি নাশকতামূলক নয় বলে জানান ওসি। ঘটনার সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মহল্লার বাসিন্দা জাসদ ছাত্রলীগ নেতা আবদুল মজিদ। তিনি বলেন, ‘ঘটনার সময় অল্প দূরেই ছিলাম। আগুন জ্বলে উঠতে দেখে দৌড়ে যাই। ফায়ার সার্ভিসকে খবর দিই। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল বলে শুনেছি। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…