বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হলো বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় । বেলা ১১টায় নবাবগঞ্জ ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন।

এসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বৈশাখী টেলিভিশন বস্তুুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করে মানুষের উন্নত মনন গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, এটিএন বাংলার মোঃ নাসিম হোসেন, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল, চ্যানেল আইয়ের মোঃ আশরাফুল ইসলাম রনজু , স্থানীয় পত্রিকা গৌড় বাংলার আজিজুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মোঃ রফিকুল আলম, ভোরের ডাকের কামাল সুকরানা, দৈনিক সকালের সময় এর জমসেদ আলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…