রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর মুক্ত মহাদলের ৪৪ তম পূর্তি উৎসব পালন

ছবিঃ সংগৃহিত

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৪ তম পূর্তি উৎসব অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টায় নিজ কার্যালয়ের সামনে ৪৪ তম পূর্তি উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মতিউর রহমান খাঁন।

সংগঠনের সভাপতি শারফুদ্দিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। স্কাউট সিফাতুল্লাহ নিহালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রাকিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী লিডার ট্রেনার (এএলটি) আব্দুল কাইউম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কাউট প্রশিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, নির্বাহী কমিটির সদস্য ও খোড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু, এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। রহনপুর মুক্ত মহাদল চাঁপাইনবাবগঞ্জ জেলার গণ্ডি পেরিয়ে স্কাউট ও সমাজ সেবায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনন্য স্বাক্ষরকারী এক প্রতিষ্ঠানের নাম। স্কাউটিং এর পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা বেশ প্রশংসনীয়। প্রধান অতিথি মতিউর রহমান খাঁন তার বক্তৃতায় বলেন শিশু-কিশোর ও যুবকদের নৈতিক ও মূল্যবোধ গঠনে রহনপুর মুক্ত মদলের ভূমিকা অনন্য।

বর্তমান যুব সম্প্রদায় কে মাদকের ফল ছোবল থেকে রক্ষা করতে রহনপুর মুক্ত মহাদল এক অনন্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। রহনপুর মুক্ত মহাদলে একটি গণকেন্দ্র পাঠাগার রয়েছে। যে পাঠাগারে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বই পড়ে। পাঠাগারটি তে বিভিন্ন রকমের প্রায় ৩ হাজার বই রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…