রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গণমুক্তি পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,


মোঃ জমশেদ আলী

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ টায় জেলা শহরের বিশ্বরোড মোড়স্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে , চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব ও গণমুক্তি পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আকতারের সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম (তসি) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি, ও জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ঈসা, সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়শাল আজম (অপু) মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান (রাজাবাবু) সাংগঠনিক সম্পাদক হাসান ডলার প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডেইলি প্রেজেন্ট টাইমস্ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানাসহ গণমুক্তি পত্রিকার শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলা প্রতিনিধিরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতীর বিবেক।

দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এই পেশাকে সম্মানের সাথে গ্রহন করে দেশ ও জনগণের পাশে থেকে সেবা করার পরামর্শ দেন অতিথিবৃন্দ। শেষে অতিথিবৃন্দ উপস্থিতিতে সকলেই মিলে কেক কাটার মধ্য দিয়ে ৫১ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…