বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর জ্ঞানচক্র একাডেমীর পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে জ্ঞানচক্র একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক সারওয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহীর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক সোলাইমান আলি।

অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন তন্বী ইসলাম , বিদায়ি ছাত্রী মুত্তাকিম শিফা প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…