রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে অসহায় নাজরিনের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবা কর্মকর্তা


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধী নাজরিনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

সোমবার উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার হাতে প্রতিবন্ধী ভাতার বহি তুলে দেন তিনি। নাজরিন শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের আজমুলের হকের মেয়ে। জানা গেছে, জন্মগতভাবে নাজরিন প্রতিবন্ধী নন, কিন্তু ভাগ্যের পরিহাসে তার হয় ক্যান্সারের মতো মরণব্যধি রোগ। হাতে ক্যান্সার হওয়ায় চরমভাবে হতাশায় পড়েন নাজরিন। বাধ্য হয়ে কেটে ফেলতে হয় তার ডান হাত।

বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও উন্নতি হয়নি তার হাত। ফলে গত দুই বছর ধরে অসহায়ের মতো জীবনযাপন করছেন নাজরিন। এদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। তাই নাজরিন সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, নাজরিনের কথা শুনে তাকে একটি প্রতিবন্ধী ভাতাবহি দেওয়া হয়েছে।

ক্যান্সার আক্রান্ত রোগীদের এককালীন অনুদান প্রদানের সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া সকলে মিলে তাকে সহযোগিতা করলে নাজরিন উন্নত চিকিৎসা করতে পারবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবানও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা, ইউপি সচিব রেজাউর রহমান, প্যানেল চেয়ারম্যান আবদুর রশিদ, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, সোস্যাল ওয়ার্কার আরমান আলী ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ অন্যরা।

এর আগে ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট জামিলা আক্তার উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে নাজরিনকে নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…