সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে: বেলাল-ই-বাকী


শিবগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। তিনি বলেন, আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী করে ক্ষমতায় আনতে হবে। গত বছর ১৪ দেশে কোন শাসক ছিলনা। এদেশের মানুষের আশা, আকাঙ্খার কোন প্রতিফলন হয়নি।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর-উপজেলা বিএনপির ব্যানারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জনগণকে বৃদ্ধাগুলি দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। একই সঙ্গে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। দেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে বিনা ভোটের নির্বাচন।

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে বিজয় র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…