বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে জুয়া খেলার অপরাধে ৯ জন গ্রেপ্তার


চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ছত্রাজিতপুর মিয়াপাড়ার কিমার আলীর ছেলে পারভেজ (৩৫), ছত্রাজিতপুর পান খাকী পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), ছত্রাজিতপুর ফুলতলার মৃত বলরাম চন্দ্র সিংহর ছেলে শ্রী আনন্দ সিংহ (৪০), মরদানা তেতুলিয়া পাড়ার মৃত মো. সাইদুর রহমানের ছেলে ওমর আলী (৩০), ছত্রাজিতপুর সিরোটোলার নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৮), মজিবুর রহমানের ছেলে নাইম আলী উজ্জল (৩৪), ছত্রাজিতপুর মিয়াপাড়ার আব্দুল হামিদের ছেলে দুরুল হুদা বাবু (৩৬), একই এলাকায় কেন্দু মিয়ার ছেলে শামিম মিয়া (৪৮), একই এলাকার মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান মিয়া (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড়ে অভিযান চালিয়ে হাতেনাতে জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…