রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড


সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাপ্তাহিক সোমবারের হাটে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৃহত্তম সাপ্তাহিক সোমবারের হাটে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্যে বিক্রি ও বাজারে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় ।

রহনপুর বড় বাজারে সাপ্তাহিক হাটে চাল, পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য এবং খোলা পরিবেশে খাবার বিক্রির ক্ষেত্রে সচেতনতার লক্ষ্যে বাজার তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা।

ঘুরে ঘুরে বাজার পরিদর্শনের সময় লাইসেন্স ছাড়া কৃষিজাত পণ্য মজুদ ও বিপণনের দায়ে নাদেরাবাদ গ্রামের নজরুল ইসলামকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৭ ধারার অপরাধে ১৯ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয। অন্য ব্যবসিকদের দেশের প্রচলিত আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কথা ব্যবসায়ীদের বলেন।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যেন অবৈধ পন্থায় ব্যবসা করতে না পারেন সেই লক্ষ্যে এই ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। সেই সাথে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…