রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমান


সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার কলেজ মোড়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কালাম কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার ০৯ মার্চ সকালে কলেজ মোড়ের মাংস বাজারে এ ঘটনা ঘটে। ওই রোগাক্রান্ত গরুর মাংসগুলো জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিতে পুঁতে দেয়া হয়। কসাই কামাল পৌরসভার স্টেশন হঠাৎপাড়া মহল্লার মৃত ইমরান আলীর ছেলে। জানা যায় , মাংস বিক্রেতা কসাই কালাম রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় কসাই জনসম্মুখে দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ ২০১১ এর আইনের ২২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হ

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, খবর পেয়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীর দোকানে পরিদর্শনে যায়। সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাই কালামকে অর্থদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে প্রায় ৭০ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেয়া হয়েছে। আর কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি না করে সে বিষয়ে উপজেলার সকল মাংস ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হচ্ছে।

এজন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ উপজেলার সকল বাজার ব্যবসায়ী নেতাদের বলা হয়েছে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতা ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সকলকেই মহৎ কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার কাউসার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রত্যেক কসাই এর আমাদের বার্তা রয়েছে পশু জবাই এর একদিন আগে জবাইকৃত পশুটি নিয়ে এসে দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যয়ন নিয়ে পরের দিন জবাই করার নিয়ম রয়েছে। এই নিয়ম অমান্য করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…