রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময়


নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বোরো মৌসুমের ফসল উৎপাদনের জন্য সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপের সেচ সুবিধার্থে কৃষকদের নিয়ে মতবিনিময় করেন। জানা গেছে, গত আমন মৌসুমে (২০২৩ সনে) বান্দাইপুর মৌজায় অবস্থিত গভীর নলকুপটি নষ্টের কারণে ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছিল।এমন অবস্থায় জনস্বার্থে ইউপি সদস্য আলমগীর হোসেন নিজ উদ্যোগে গভীর নলকুপটির মটর মেরামত বাবদ ৩০ হাজার টাকা খরচ করেন।

এবারে চলতি বোরো মৌসুমে (২০২৪ সনে) নতুন করে ট্রান্সমিটার বাঁধায় ও মেরামত বাবদ ৯৯ হাজার ৫ শত ১৫ টাকা ব্যয় করেন তিনি।এই চলতি মৌসুমে কিভাবে গভীর নলকুপটির সেচ কার্যক্রম পরিচালনা করলে কৃষকেরার সুযোগ সুবিধা পাবে তা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন। মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষক তাছির উদ্দীন মন্ডল, প্রভাষক আলতাব হোসেন, কৃষক সিদ্দিকুর রহমান,তাছের উদ্দিন,খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন,আব্দুল হাকিম,আব্দুল জলিল ও আব্দুস ছামাদসহ প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…