রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না: এমপি আসাদ


পাভেল ইসলাম, রাজশাহী

নারীদের এগিয়ে না নিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার রাজশাহীর মোহনপুরে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,নারীদের কোটা আছে। পুরুষদের কোন কোট নেই। চাকুরির ক্ষেত্রেও নারীদের এগিয়ে রাখা হয়েছে। এই জায়গাটায় আপনারা অবশ্যই এগিয়ে যাবেন এবং এগিয়ে যেতে হবে। যদি নারীদের এগিয়ে না নিয়ে যাওয়া যায় তাহলে এই সমাজ এই দেশও বেশি দূর যাবে না। এমপি আসাদ বলেন,নারীদের এগিয়ে আসতে হবে। তাহলে আপনাদের সকলে সহযোগীতা দিবে।

আজ থেকে ১৫ বছর আগে নারীদের অবস্থান ও আজকের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। সেই জায়গা থেকেই নারী পুরুষ যেই হোক সমঅধিকার বলতে যেটি বোঝায় সেটির অপব্যাখায় না গিয়ে বাস্তবতায় আসতে হবে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাবে। আমরা আমাদের উদার মানসিকতা দিয়ে এক সাথে পথ চলাতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এমপি আসাদ আরো বলেন,আজকে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে যে অগ্রগতি হয়েছে সেটি চলমান থাকুক। নারীরা যদি শিক্ষিত হতে পারে তবে তাকে শশুর বাড়িতে কারো উপরে নির্ভরশীল হতে হবে। সে আজকের স্মার্ট বাংলাদেশে কোন নো কোন কাজ করবে। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ কবিরাজ, মোহনপুর থানার ওসি হরিদাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…