রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় হতে অপহরণ আটক-৩

ছবি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস ব্রিফিং

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড় মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ ও এসএ পরিবহনের মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে অপহরণকারীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে তুলে ধরে এসব কথা বলেন।

প্রেস ব্রিফিং এ জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম সেবা, পিপিএম সেব) সার্বিক দিক নির্দেশনায় মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী হচ্ছে রাজশাহী দুর্গাপুর গোপীনাথপুর পশ্চিম পাড়া (খাসখামার) গ্রামের মোজাফফর হোসেন (২৫), পাবনার সুজানগর ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মোতালেব খন্দকার (৪২), রাজশাহীর পুঠিয়া কান্দা গ্রামের আলতাফ হোসেন (৫৬) আটক করতে সক্ষম হয়।

জানা গেছে গত বছরের ২৩ মার্চ দুপুর ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এবং গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে জিম্মি করে এসএ পরিবহন বানেশ্বর শাখার মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে।

তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বিভিন্ন যায়গায় ঘুরিয়ে পরের দিন ভোর ৬টার সময় তাকে বানেশ্বর এলাকায় ছেড়ে দেন। পরে সাদিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মামলাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রুজু হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয়ে মামলাটি অধিকতর তদন্তকালে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ২ নং আসামীর নিকট হতে ঘটনার কাজে ব্যবহৃত ১টি হার্ড কালো জিফ গাড়ী- জব্দ করে এবং তাদের নিকট হতে অপরাধ মূলক কাজে ব্যবহৃত মোট ৭ টি মোবাইল ফোন যার মধ্যে ৪টি স্মার্ট ফোন ও ০৩টি বাটন ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…