রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। এই মামলায় কোন ধরনের প্রমাণ না পাওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (৩৭)। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলাহাট উপজেলার হাউপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া ( ৪২), পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, গরু বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই দিনই নিহত রাকিবুল ইসলামের স্ত্রী সমিজা বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারির ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণ শেষে আজ দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের এ রায় প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…