মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডা. অর্ণা জামানের উদ্যোগে বিনোদপুরের ৫ শতাধিক পথচারীরা পেলো উন্নতমানের ইফতার


পাভেল ইসলাম, রাজশাহী

চলছে পবিত্র মাস মাহে রমজান। রমজান উপলক্ষে প্রথম রোজা থেকে নগরীর দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে নগরীর বিনোদপুর এলাকার প্রায় ৫ শতাধিক পথচারীদের হাতে উন্নত মানের ইফতার তুলে দেন তিনি। ইফতার বিতরণ শেষে ডা. অর্ণা জামান বলেন, প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে আমরা ইফতার বিতরণ করছি। আমার কাছে মনে হয়, রাজশাহী শহরের মানুষ আমার পরিবারের মতো। আমি একটু ভালো খাবো আর আমার পরিবারের সদস্যরা খাবে না, আমি সেটা মেনে নিতে পারব না। তাই চেষ্টা করছি সাধ্যমতো তাদের হাতে ভালো কিছু খাবার তুলে দেওয়ার। সেই সাথে এমন মানবিক কার্যক্রমে ছাত্রলীগের তরুণ নেতৃবৃন্দের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের মতো অন্যান্য রাজনৈতিক সংগঠনসহ যারা বিত্তবান রয়েছে তারাও নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে সমাজের সকলেরই উপকার হবে।

ইফতার বিতরণকালে মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সৌরভ শেখসহ থানা,ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…