রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে কিশোর ভ্যানচালক হত্যা মামলার পর ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ছবি: সন্দেহভাজন আসামী গ্রেপ্তার

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলার পর সন্দেহভাজন ২ জন আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান (৩২) ও উদয় নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এ সময় কিশোর ভ্যানচালক অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে কিশোর ভ্যানচালক পারভেজ ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। কিশোর ভ্যানচালককে হত্যা করে তার মরদেহ গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের সাবেক মেম্বার জাকারিয়ার আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে পাঁকা রাস্তা সংলগ্ন স্থানে ফেলে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ৩ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…