রবিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছবি: ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রথম দফায় শতাধিক অসহায় ও স্বল্পআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

সংগঠনের সভাপতি আলমগীর জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ টুটুল, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম নয়ন খান, সাংবাদিক একেএস রোকন, দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সাইফুল ইসলাম রানা প্রমূখ।

ঈদ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন সংগঠনের উপদেষ্টা, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হানসহ সমাজের বিত্তবানরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…