সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আরইউজে’র উদ্যোগে চেক বিতরণ ও ইফতার মাহফিল

ছবি: আর্থিক সহায়তার চেক বিতরণ

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ এপ্রিল) বিকালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন।

এসময় তিনি বরাদ্দকৃত সাড়ে ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আরইউজে’র ১১ জন সদস্যের মাঝে বিতরণ করেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা।

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিক রাশেদ রিপন, আরইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা যারা সাংবাদিক তারা সমাজের দর্পন। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরে দুর্নীতির লাগাম টেনে ধরেন। এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা।

আবার কিছু সাংবাদিক আছে যারা কোনভাবে একটি গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে হলুদ সাংবাদিকতা করছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…