রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের ঈদ উপহার সামগ্রী বিতরণ

ছবি: ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

।চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে অসহায় এবং হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

৮ মার্চ সোমবার বিকেলে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে খাড়োবাটরা জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত সবার হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মরিওম হালেমা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ সেলিম রেজা।

আতব চাল, চিনি, তেল, লাচ্ছা, সেমাই, নুডলস, পাপড়, বুঁদিয়া সম্বলিত একটি করে প্যাকেট এলাকার বিভিন্ন গ্রামের অসহায় এবং হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে দেশ ও জাতি সহ উপস্থিত সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাঠাগারটির প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ বলেন, বরাবরের মতো এবারও কিছু অসহায় এবং হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে অনেকের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরও বলেন আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…