রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রীর প্রতি রাসিক মেয়র লিটনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

ছবি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

পাভেল ইসলাম, রাজশাহী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়,সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে,স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন।

তাঁদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য,গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে গত ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম এবং ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…