রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলা নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় মিলিত হয়। সকাল ১০টার সময় জাতীয় সঙ্গীত পহেলা বৈশাখের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসো হে বৈশাখ এসো, এর মধ্যে দিয়ে দিনব্যাপী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা সাবেক ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,বিআরডিবির কর্মকর্তা হারুন আর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার বলেন, নতুন বছরের প্রথম দিন, ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ-গান শোভাযাত্রা, আনন্দ-উৎসব, হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি জাতি। নতুন বছরে পুতুলনাচ, লোকসংগীত, গ্রামীণ খেলাধুলা ও মেলা সহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন বার্তা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…