মঙ্গলবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিয়ের দাবিতে ফরহাদ রেজা মিলন নামে এক প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন তানিয়া খাতুন (২৫) নামে এক যুবতী।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে রহনপুর পৌরসভার ০৬ নং ওর্য়াডের নুনগোলা মাস্টার পাড়া এলাকার মৃত ফটিক আলীর ছেলে মিলনের বাড়িতে ওই যুবতী অনশন শুরু করেন।

অনশনে বসা যুবতী সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

এদিকে অনশনে বসা প্রেমিকা তানিয়া খাতুনকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রেমিক মিলনের ভাই মেহেদী, তার স্ত্রী ও মাসহ অনান্যদের বিরুদ্ধে।

তবে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমস্তাপুর থানা পুলিশ। যুবতী তানিয়া খাতুন সাংবাদিকদের বলেন, বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর যাবৎ ফরহাদ রেজা মিলন তার সাথে দৈহিক মেলামেশা করে এবং তার অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে প্রতিনিয়ত তাকে ব্লাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা নেয়।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য ওই প্রেমিক বা তার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো: আবুল হাসেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, মিলন ও তানিয়া ঢাকার একটি কোম্পানিতে একসাথে চাকরি করতো এবং একই ফ্লাটে পাশাপাশি থাকতো। তখন থেকেই তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে তারা দু’জনই বিবাহিত এবং একে অপরের সাথে পরকীয়া সম্পর্কের জেরে আবদ্ধ হোন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৪ ঘন্টা ৫৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৭ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…