রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাকাবকে একীভূতরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

ছবি: মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

পাভেল ইসলাম, রাজশাহী

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা ও সচেতন নাগরিকরা ব্যাংক দুটি একীভূতকরণের প্রতিবাদে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

তারা বলেন,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহীসহ উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতিক হয়ে দাঁড়িয়েছে,এই ব্যাংকটিকে একটি লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করা হচ্ছে।

এর পেছনে যারা জড়িত তারা উত্তরাঞ্চলের ভালো চাইনা। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন,প্রতিষ্ঠিত একটি ব্যাংককে আপনারা দুর্বল একটি ব্যাংকের সাথে একীভূত করছেন,সেটা আমরা করতে দিব না।

আমাদের কথা না শোনেন তাহলে আমরা রাজশাহীতে প্রতিকী হরতাল করবো,ধর্মঘট করবো।গাড়ি-ঘোড়া দোকানপাট বন্ধ রাখবো তারপরও যদি আপনারা না মানেন তাহলে আমরা উত্তরাঞ্চল বন্ধ করে দিব।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন,আমাদের এই অঞ্চলের কৃষি বাঁচাতে হলে আমাদের ব্যাংককে বাঁচাতে হবে।

এই ষড়যন্ত্র যারা করছে তাদের চিহ্নিত করতে হবে। <যদি তা না হয় তাহলে এই অঞ্চলের মানুষ মুখ থুবড়ে পড়বে।< রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন,আমাদের প্রাণের দাবি রাজশাহীর ব্যাংক আমরা রাজশাহীতে রাখতে চাই।বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংককের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি, উত্তরাঞ্চলের মানুষের আস্থার জায়গা এই কৃষি ব্যাংক। <এটাকে একটি দুর্বল ব্যাংকের সাথে একীভূত করতে দেওয়া যাবে না। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব ইন্ড্রাস্টিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু।< রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি অধ্যাপক রুহুল আমীন প্রামাণিক,সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবদুল মান্নান, রাজশাহী রক্ষ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান প্রমুখ।< রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে এতে অংশ নেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, রাজশাহী জেলা শাখা , রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি (ক্ষুদ্র) পাদুকা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপ, রাজশাহী জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, তরুণ ও উদীয়মান উদ্যোক্তা, রাজশাহী শ্রমীকলীগ, মহানগর শাখা, রাজশাহী রেঁস্তোরা মালিক সমিতি, রাজশাহী জেলা, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডসহ ব্যবসায়ী নেতারা।<

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…