রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী জেলা আওয়ামী লীগের মুজিবনগর দিবস পালন

ছবি: বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল (বুধবার) সকালে সংগঠনটির পক্ষ থেকে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর আগে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যড. ইবরাহিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর নেতাকর্মীরা র‌্যালির আয়োজন করে, র‌্যালি শেষে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।<পরে রাণী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।< কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এসএম একরামুল হক, সহ সভাপতি এ্যড. ইবরাহিম হোসেন ও জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদ ও আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা, যুব মহিলা লীগের সভাপতি নারগিস শেলী, মৎস লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য গোলাম ফারুক সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…