রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় পূর্ব শত্রুতার জেরে মারপিট-টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি: ভুক্তভোগী মামুনুর রশিদ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করে রক্তাক্ত জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোপালপুর বাজারের ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে এই মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মামুনুর রশিদ (৪৫) উপজেলার পরানপুর ইউপির মৃত রোস্তম আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আব্দুর কুদ্দুস (৪০),রেজু (৩০), মমিন (২২),রবিউল ইসলাম (৩২), আতাউর রহমান (৩০) ও কুদ্দুস (৫০) সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন।

অভিযোগ সুত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে ভুক্তভোগী মামুনুর রশিদের খলিয়ানে প্রবেশ করে হামলা ও মারপিট করে অভিযুক্তরা।একই ঘটনার জের ধরে ওইদিন বিকেল ৬ টায় গোপালপুর বাজারে পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন।

মারপিটে ঘটনায় মামুনুর রশিদের চারটি দাঁত গুরুত্বর জখম হয়েছে।মাপিটের পর আহতের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন।আহত মামুনুর রশিদকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…