রবিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে বিদ্যুতের খুটিতে আগুন

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়ে একটি বিদ্যুৎতের খুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে খুটিতে আগুনের সুত্রপাত হয়। এতে ওই খুটিতে থাকা বিভিন্ন ইন্টানেট ও ডিস লাইন সংযোগের ক্যাবল পুড়ে যায়। কিছুটা ক্ষতিগ্রস্থ হয় বিদ্যুৎ সরবরাহ লাইনেরও।

এছাড়াও বিদ্যুতের ওই খুটির নিচে থাকা আজিম আলী নামে এক তরমুজ বিক্রেতার দোকানের তরমুজও পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

এদিকে আগুন নিয়ন্ত্রনে আসার ঘণ্টাখানের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও, লাইন পুড়ে যাওয়ায়, ওই এলাকার ইন্টারনেট ও ডিস সংযোগে সমস্যা দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালাক শেখ মাহবুবুল ইসলাম জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণেই আগুনের সূত্রপাত হয়েছিল, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রন করেছি। বড়ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে এসব তথ্য জানিয়েছেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…