রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহে ঝরে যাচ্ছে আমের গুটি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে টানা তাপপ্রবাহের কারণে ঝরে যাচ্ছে আমের গুটি। বিপাকে পড়েছেন চাষীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলনে বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা তাদের।

কৃষি গবেষকরা বলছেন, খরার সময়ে আমের গুটি রক্ষায় গাছের বাড়তি পরিচর্যা জরুরি। চাঁপাইনবাবগঞ্জে দাবদাহের কারণে ঝরে যাচ্ছে আমের গুটি। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের মুকুল কম হয়েছে। এর উপর খরার কারণে আম ঝরতে থাকায় বিপাকে পড়েছে চাষীরা। খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। এতে আবার আমের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে দুশ্চিন্তায় আমচাষী ও বাগান মালিকরা।

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় চাষীদের খুবই সতর্কতার সঙ্গে গাছের পরিচর্যা করতে হবে। গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে। ব্যবহার করতে হবে ছত্রাকনাশক স্প্রে।

এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্য নির্ধারন করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…