সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ছবি: বিনামূল্যে উফসী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিনামূল্যে উফসী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ১/ ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ।

এ কর্মসূচির আওতায় মোট ৬৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…