সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: জারা জাবীন মাহবুবকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের উপদেষ্টা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল বিশ্বাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও (প্যানেল চেয়ারম্যান-১) আব্দুল জলিল মাসুদ(সদর), সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য হোসনে আরা পাখি (ভোলাহাট), সদস্য কবির খান (গোমস্তাপুর), জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা খাতুন, সংরক্ষিত নারী সদস্য সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ পরিষদের কর্মকর্তা বৃন্দ।

সভায় নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুবকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিগত অর্থ বছরের এডিপি ও রাজস্ব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…