রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অগ্রণী সেচ প্রকল্পের আওতায় নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের আওতায় হেড ট্যাংক নির্মাণ, আরসিসি ইরিগেশন ওপেন ক্যানেল, পাম্প অপারেটিং প্লাটফরম, স্লোপ প্রটেকশন ইউপিভিসি ব্যারিড পাইপ ও আরসিসি ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনকা এলাকয় এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।

এসময় চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকল্পটি বাস্তবায়নে চুক্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাই নবাবগঞ্জ। এই প্রকল্পটি বাস্তবায়ন শেষে অগ্রণী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…