সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ রাজশাহী বিভাগে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।

রাজশাহী বিভাগের ৮টি জেলার সকল মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়কে পিছনে ফেলে প্রতিষ্ঠানটি শ্রেষ্টত্বের স্থানটি দখল করে নিয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় প্রতিষ্ঠানটি এবং জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসলাম কবীর।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়।

এ শ্রেষ্ঠত্ব ধরে রেখে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধিতে আমরা শিক্ষকরা কাজ করব। আগামীদিনে বিদ্যালয়টির সামগ্রিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

সোমবার বিকেলে রাজশাহীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর পুরস্কার বিতরণ করে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর। পুরস্কার গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…