রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর স্টেশন মাছ ও মাংস বাজারের আধুনিকায়ন মার্কেটের উদ্বোধন

ছবি: মার্কেটের উদ্বোধন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার স্টেশন মাছ ও মাংস বাজারের আধুনিকায়ন মার্কেটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে এক আয়োজনের মাধ্যমে আধুনিকায়ন মার্কেটের শুভ উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। উদ্বোধন শেষে মার্কেট সংলগ্ন ড্রেনের নির্মাণ কাজের ও উদ্বোধন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, শফিকুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেফালী বেগম, স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি ও ব্যবসায়ী নাজমুল হুদা খান রুবেল ও সাধারণ সম্পাদক তৌহিদুর জামান বাবু, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সহ মাছ সবজি ও মাছ বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এই মাছ ও মাংস বাজারের আধুনিকায়নের ফলে বেশ খুশি। বর্ষাকাল ছাড়াও অন্যান্য সময়েও সব সময় স্যাতস্যাঁতে হয়ে থাকতো বাজারটি যা আধুনিকায়নের ফলে স্বাচ্ছন্দে ক্রেতা বিক্রেতা উভয়ই কেনাবেচা করতে পারবেন।

উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) আওতায় রহনপুর পৌরসভার ওই মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৪১ হাজার ৮৮৩ টাকা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…