রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রা

ছবি: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে চিরদিনের জন্য মুছে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল।

কিন্তু তারা তা পারেনি। কারণ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান।

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যখন স্বাধীনতাবিরোধী শাসন-শোষণ চলছিল তখন ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ প্রবাস জীবন শেষ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং দলের হাল ধরেন।

এরপর আওয়ামী লীগের শাসন আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতা, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ আরো অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

‘তুমি দেশের, তুমি দশের’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সামবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা ছাত্রলীগসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…