সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ছবি: নাচোলে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নীলুফা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নরোত্তম কুমার প্রমানিক,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর নূর ,উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম, মিল মালিক সমিতির সভাপতি শওকত আকবর মিলন, সেক্রেটারি মতিউর রহমান খোকন প্রমুখ।

নাচোল উপজেলায় চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ৭২৩ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৭৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল, এবং ৩৪টাকা কেজি দরে ১৪৬৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,চলতি মৌসুমে এই উপজেলার মোট ১২ জন মিলার চাল দিবেন এবং নিবন্ধিত কৃষক কৃষি এ্যাপের মাধ্যমে বোরো ধান খাদ্য গুদামে দিতে পারবেন। ছবির ক্যাপসনঃ-নাচোলের খাদ্যগুদামে সোমবার সকালে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন ইউএনও নীলুফা সরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…