রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে সামাদ, সান্টু ও শরিফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ছবি: উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার পুঠিয়া, দূর্গাপুর ও বাগমারা উপজেলায় ভোটগ্রহণ শেষ বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে পুঠিয়ায় আব্দুস সামাদ মোল্লা, বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ও দূর্গাপুরে শরিফুজ্জামান শরিফ বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুঠিয়া উপজেলায় আব্দুস সামাদ মোল্লা আনারস প্রতীকে ২৬ হাজার ৬ শত ৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে ২৩ হাজার ৬ শত ৭৯ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন মকুল ২৮ হাজার ১ শত ৭৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌসুমী রহমান বৈদ্যতিক ফ্যান প্রতীকে ২৬ হাজার ৯ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দূর্গাপুরে শফিফুজ্জামান শরিফ মোটর সাইকেল প্রতীকে ৪২ হাজার ১ শত ১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭৩৭২ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে কাদের মন্ডল টিউবওয়েল প্রতীকে ৩৪ হাজার ৮২৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা.বানেছা বেগম। বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু ঘোড়া প্রতীকে ৪৮ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সরকার আনারস প্রতীকে ৪ হাজার ৩ শত ১৩ ভোট পেয়েছেন এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহিদ এবং কলস প্রতীকে কহিনুর বানু ৪২ হাজার ৬শত ৮০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৫২ হাজার ৯০৮ জন। মোট ভোট কেন্দ্র ছিলন২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮ ও দুর্গাপুরে ৬৭টি ভোট কেন্দ্র। মঙ্গলবার (২১ মে) রাজশাহীর ওই তিন উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…