রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে স্পার্ক গিয়ার শোরুমে ২য় শাখার উদ্বোধন করলেন মেয়র খায়রুজ্জামান লিটন

ছবি: শোরুমের ২য় শাখার উদ্বোধন

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী মহানগরীতে স্পার্ক গিয়ার শোরুমের ২য় শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় কাদিরগঞ্জে স্বপ্নচুড়া প্লাজার নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতাকেটে স্পার্ক গিয়ার শোরুমের ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন রাসিক মেয়র।

উদ্বোধনকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেট স্বপ্নচুড়ায় স্পার্ক গিয়ার শোরুমে উন্নত ও ভালো মানের তৈরী পোশাক রয়েছে। তৈরি পোশাক বিক্রয়ের এ শোরুমে সকল ক্রেতায় আসবেন। রাজশাহীতে স্পার্ক গিয়ার দিন দিন আরও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজশাহীতে এ ধরণের শোরুম করায় রাসিক মেয়র তাদের ধন্যবাদ জানান। পরে রাসিক মেয়র শোরুমে বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন। অনুষ্ঠানে রাসিক মেয়র মহোদয়কে ক্রেস্ট উপহার দেয়া হয়।

স্পার্ক গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সরকার বলেন, শিক্ষানগরী রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নচুড়া প্লাজার নিচতলায় সুবিশাল পরিসরে স্পার্ক গিয়ার এর শো রুম উদ্বোধনের মাধ্যমে তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ শোরুমে সকল বয়সীদের উন্নত মানের তৈরী পোশাক, কসমেটিক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সুলভে বিক্রয় করা হচ্ছে। স্পার্ক গিয়ারের নতুন এ শাখার উদ্বোধন উপলক্ষ্যে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত সকল পণ্যে ৩০% ছাড় রাখা হয়েছে।

অনুষ্ঠানে শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর স্পেস ওনার এম এ মান্নান খান,স্পার্ক গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব সরকার, ডিরেক্টর বাবুল পোদ্দার, সিনিয়র ম্যানেজার আঃ রউফ, আউটলেট ম্যানেজার মোঃ সোলায়মান, শিমুল মেমোরিয়াল স্কুলের বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী, স্পার্ক গিয়ারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…