সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

ছবি: প্রতিবন্ধীদের ১১ দফা দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় বাজেটে প্রতিবন্ধী ভাতা মাসে ৮৫০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা, প্রতিবন্ধীদের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদান সহ ১১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন করে প্রতিবন্ধীরা। আয়োজনে ডিজ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি।

মানববন্ধন বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি'র পরিচালক শফিকুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল ওদুদ, সাধারণ সদস্য সোহেল রানা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা প্রতিবন্ধীদের এসব দাবি মেনে নেয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…