রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল সম্পাদক আদিত্য

ছবি: রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল সম্পাদক আদিত্য

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী সিটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক জনতা পত্রিকার রিপোর্টার রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য।

শনিবার (২৫ মে) সকাল ৯টা থেকে দুপুরে ১টা পর্যন্ত উপশহরের বাংলাদেশ সাংবাদিক সংস্থা’র অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও সহ-সভাপতি ২ জন নির্বাচিত হয়েছেন।তাঁরা হলেন দৈনিক নওরোজ পত্রিকার রিপোর্টার সুলতান মাহমুদ রেজা এবং প্রতিদিনের সংবাদ রিপোর্টার এস.এইচ.এম তরিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশনের ফরহাদ হোসেন আদনান, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার সকাল পত্রিকার রিপোর্টার আমিনুল ইসলাম বনি।

দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন দৈনিক বার্তা পত্রিকার রিপোর্টার ফজলুল করিম বাবলু। সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক দেশ বাংলার রিপোর্টার সৌমেন্দ্রনাথ মন্ডল।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক নতুন প্রভাতের রিপোর্টার ওমর ফারুক, নির্বাহী সদস্য হয়েছেন দৈনিক বার্তা পত্রিকার ক্যামেরাম্যান মিলন শেখ সাপ্তাহিক সুবর্ণ সংবাদ পত্রিকা তারিক হায়দার মিঠু, দৈনিক বাংলার সকালের রিপোর্টার জাহিদ হাসান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সোনালী সংবাদের রিপোর্টার এ্যাড. মোমিনুল ইসলাম বাবু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…