সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মেয়র লিটনের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান ডাবলুর সৌজন্য সাক্ষাৎ

ছবি: সৌজন্য সাক্ষাৎ

পাভেল ইসলাম, রাজশাহী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন। 

বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান,প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. মো. মনিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু,জেলা যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন,হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ।

উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…