সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় (১জুন) শনিবার ২ লাখ ২৮ হাজার ৪৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।

মতবিনিময় সভায় ডা. রাকিবুল ইসলাম বলেন, এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে ১ হাজার ২০৪টি কেন্দ্রে আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২২০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমানোসহ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…