রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যর সৌজন্য সাক্ষাৎকালে

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (৫ জুন) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যর সৌজন্য সাক্ষাৎকালে এ তারিখ চূড়ান্ত হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও  অধ্যাপক হুমায়ুন কবীর বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা রাষ্ট্রপতিকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে জানান। রাষ্ট্রপতি তাদের কথা শোনেন। তিনি রাবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়াও, সাক্ষাৎকালে উপাচার্য রাবির দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতির সদয় সম্মতির অনুরোধ জানালে তিনি ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেন। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে রাবির বার্ষিক প্রতিবেদন হস্তান্তর ও স্মারক উপহার প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বাদশ সমাবর্তন আয়োজনের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের লক্ষ্যে ১১ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এতে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের তিন হাজার ৫৭১ শিক্ষার্থী। তবে বিশেষ কারণে সেটা স্থগিত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…